নজর বিডি
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রমকে নজরদারিতে রেখে পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এই নির্দেশনায় নগরীর নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতা।

ইতোমধ্যেই শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস বা নির্দিষ্ট কোনো হুমকিকে কেন্দ্র করে এই ব্যবস্থা নয়। 

তবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো অপরাধীর অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে রাত থেকেই পুলিশের বিশেষ কার্যক্রম চলছে এবং পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।

বিষয় : নজরবিডি সংবাদ ডিএমপি, ঢাকা পুলিশ, কড়া সতর্কতা, নিরাপত্তা জোরদার, বনানী অভিযান, ডিএমপি কমিশনার, DMP, Dhaka Police, High Alert, Security Beefed Up, Banani Drive, DMP Commissioner

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রমকে নজরদারিতে রেখে পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এই নির্দেশনায় নগরীর নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতা।

ইতোমধ্যেই শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস বা নির্দিষ্ট কোনো হুমকিকে কেন্দ্র করে এই ব্যবস্থা নয়। 

তবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো অপরাধীর অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে রাত থেকেই পুলিশের বিশেষ কার্যক্রম চলছে এবং পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত