সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এছাড়া, হজের অন্যতম প্রধান রোকন ‘আরাফাত দিবস’ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে (৯ জিলহজ)।
রোববার (১৭ মে) সৌদি আরবের পবিত্র দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়, রোববার সৌদি আরবের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার রাত থেকেই বরকতময় জিলহজ মাস শুরু হচ্ছে এবং আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের আগেই দক্ষিণ-পূর্ব আমিয়ার তিন দেশ—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। তবে দেশগুলোর মধ্যে তারিখ নিয়ে কিছুটা ভিন্নতা দেখা গেছে।
দেশের সরকারি ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর জানান, দেশের ৮৮টি স্থানে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে আগামী ১৮ মে জিলহজ মাস শুরু এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রুনাইয়ের সালতানাত জানিয়েছে, রোববার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ মে (মঙ্গলবার) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, ব্রুনেইয়ে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। বাংলাদেশে কবে ঈদ অনুষ্ঠিত হবে, তা সোমবার (১৮ মে) নিশ্চিত হওয়া যাবে। হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদের তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে।
ইসলামি নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ম দিনে ঈদুল আজহা বা কোরবানি এবং ৯ম দিনে পবিত্র আরাফাহ দিবস পালন করা হয়। এই আরাফাহর দিনে বিশ্বজুড়ে মুসলমানরা রোজা রাখেন এবং হজযাত্রীরা আরাফাহর ময়দানে প্রার্থনায় সমবেত হন।
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।
বিষয় : নজরবিডি সংবাদ সৌদি আরব, জিলহজ মাস, ঈদুল আজহা ২০২৬, আরাফাত দিবস, কোরবানি ঈদ, আন্তর্জাতিক সংবাদ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, চাঁদ দেখা কমিটি Saudi Arabia, Dhul Hijjah, Eid al-Adha 2026, Day of Arafah, Eid Moon Sighted, International News, Malaysia, Indonesia, Brunei, Moon Sighting Committee

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এছাড়া, হজের অন্যতম প্রধান রোকন ‘আরাফাত দিবস’ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে (৯ জিলহজ)।
রোববার (১৭ মে) সৌদি আরবের পবিত্র দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়, রোববার সৌদি আরবের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার রাত থেকেই বরকতময় জিলহজ মাস শুরু হচ্ছে এবং আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের আগেই দক্ষিণ-পূর্ব আমিয়ার তিন দেশ—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। তবে দেশগুলোর মধ্যে তারিখ নিয়ে কিছুটা ভিন্নতা দেখা গেছে।
দেশের সরকারি ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর জানান, দেশের ৮৮টি স্থানে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে আগামী ১৮ মে জিলহজ মাস শুরু এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রুনাইয়ের সালতানাত জানিয়েছে, রোববার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ মে (মঙ্গলবার) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, ব্রুনেইয়ে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। বাংলাদেশে কবে ঈদ অনুষ্ঠিত হবে, তা সোমবার (১৮ মে) নিশ্চিত হওয়া যাবে। হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদের তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে।
ইসলামি নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ম দিনে ঈদুল আজহা বা কোরবানি এবং ৯ম দিনে পবিত্র আরাফাহ দিবস পালন করা হয়। এই আরাফাহর দিনে বিশ্বজুড়ে মুসলমানরা রোজা রাখেন এবং হজযাত্রীরা আরাফাহর ময়দানে প্রার্থনায় সমবেত হন।
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।

আপনার মতামত লিখুন