মাদারীপুরে এক আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দিবাগত গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী এক শিশু সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।
রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে মিষ্টি বাড়ৈয়ের ওই ভাড়া বাসায় বেড়াতে আসেন চিন্ময় দাস ও তার পরিবারের সদস্যরা। রাতে একসঙ্গে খাবার খেয়ে চিন্ময় তার স্ত্রী ও সন্তানসহ একটি কক্ষে ঘুমাতে যান। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈয়ের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাশের রুমে মিষ্টি বাড়ৈ একাই ছিলেন। তিনিই প্রথম পুলিশকে বিষয়টি জানান। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, "এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা আলামত জব্দ করছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে কিছু বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।"

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন