নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

জুলাই গ্রাফিতি নিয়ে উত্তেজনা

জিইসি থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ!

ফ্লাইওভারের পিলারে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জেরে জরুরি নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে সিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ ১৮ মে থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই আদেশ জারি করেছেন। 

শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান কার্যালয় সংলগ্ন ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটে। 

এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা সেখানে মুখোমুখি অবস্থান নেন। এ সময় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিলে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতেই আজ সকাল থেকে নগরীর এই গুরুত্বপূর্ণ রুটে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল প্রশাসন।

বিষয় : নজরবিডি সংবাদ চট্টগ্রাম, সিএমপি, সভা-সমাবেশ নিষিদ্ধ, জিইসি মোড়, দেওয়ানহাট, টাইগারপাস, গ্রাফিতি বিতর্ক, চট্টগ্রাম নিউজ, বাংলাদেশ রাজনীতি Chattogram, CMP, Rally Banned, GEC More, Dewanhat, Tigerpass, Graffiti Controversy, Chattogram News, CMP Restrictions

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জিইসি থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ!

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ফ্লাইওভারের পিলারে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জেরে জরুরি নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে সিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ ১৮ মে থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই আদেশ জারি করেছেন। 

শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান কার্যালয় সংলগ্ন ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটে। 

এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা সেখানে মুখোমুখি অবস্থান নেন। এ সময় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিলে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতেই আজ সকাল থেকে নগরীর এই গুরুত্বপূর্ণ রুটে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল প্রশাসন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত