ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আবেদনের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ভিসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ধরনের জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
সোমবার (১৮ মে) ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসসমূহ যৌথভাবে এক জরুরি সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় আবেদনকারীদের উদ্দেশে উল্লেখ করা হয়, অনুগ্রহ করে আপনার ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল (Original) এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। কোনো আবেদনকারী যদি জাল, ভুয়া কিংবা তথ্য পরিবর্তন করা কোনো কাগজপত্র জমা দেন, তবে তার আবেদনটি সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করা হবে।
ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং জালিয়াতিমুক্ত রাখতেই ঢাকার শেনজেন দূতাবাসগুলো এই কঠোর অবস্থান নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন