সাভারের আশুলিয়ায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম বিক্রির অপরাধে একটি ফার্মেসি সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিকেলে বাইপাইল এলাকার 'রাজধানী সার্জিক্যাল ফার্মেসি'-তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফার্মেসিটিতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং নামী ব্র্যান্ডের মোড়কে নকল কনডম পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে দোকানটি সিলগালা করে দেন কর্মকর্তারা।
এরপর অভিযানের ধারাবাহিকতায় বাইপাইল এলাকার 'রুপসা হোটেল' ও 'খান হোটেল'-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুপসা হোটেলে খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার এবং রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস একই ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। ফলে রুপসা হোটেলকে ২০ হাজার টাকা এবং একই ধরনের অবহেলার কারণে খান হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ বাইপাইলে এই অভিযান পরিচালনা করেছি। মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন নকল পণ্য ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে। পাশাপাশি দুটি খাবারের হোটেলেও জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।" — সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা জেলা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন