নজর বিডি

ঈদের আগের শনিবারও খোলা থাকবে শেয়ারবাজার

আসন্ন ঈদুল আজহার ছুটির আগের শনিবারও (২৩ মে) দেশের শেয়ারবাজারে সাধারণ কার্যদিবসের মতো স্বাভাবিক লেনদেন চালু থাকবে। তবে ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন শেয়ারবাজারের লেনদেন ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

গতকাল সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস ও ট্রেডিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সচল থাকবে। সেই সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) সাধারণ কর্মদিবস হিসেবে ডিএসইর অফিস ও লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

তবে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটির কারণে ডিএসইর সব ধরনের লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

টানা সাত দিনের এই ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পূর্বের নিয়মিত সময়সূচি অনুযায়ী আবারও শেয়ারবাজারের অফিস ও ট্রেডিং কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদের আগের শনিবারও খোলা থাকবে শেয়ারবাজার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহার ছুটির আগের শনিবারও (২৩ মে) দেশের শেয়ারবাজারে সাধারণ কার্যদিবসের মতো স্বাভাবিক লেনদেন চালু থাকবে। তবে ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন শেয়ারবাজারের লেনদেন ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

গতকাল সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস ও ট্রেডিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সচল থাকবে। সেই সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) সাধারণ কর্মদিবস হিসেবে ডিএসইর অফিস ও লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

তবে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটির কারণে ডিএসইর সব ধরনের লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

টানা সাত দিনের এই ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পূর্বের নিয়মিত সময়সূচি অনুযায়ী আবারও শেয়ারবাজারের অফিস ও ট্রেডিং কার্যক্রম পুনরায় শুরু হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত