আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব বৃদ্ধি ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজানকে ‘এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে) সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা, মানবাধিকার রক্ষা, নারী ও শিশু উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ড. আসিফ মিজানের দীর্ঘদিনের গৌরবময় ও গুরুত্বপূর্ণ অবদান বিবেচনা করে তাকে এই শীর্ষ পদে অধিষ্ঠিত করা হয়েছে।
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বর্তমানে সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত মর্যাদাপূর্ণ দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বিদেশের কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি ব্যক্তিত্ব তিনি। দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত এই শিক্ষাবিদের রয়েছে আন্তর্জাতিক মহলে ব্যাপক সুপরিচিতি।
ড. আসিফ মিজানের এই নিয়োগ প্রসঙ্গে ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “ড. আসিফ মিজানের মতো আন্তর্জাতিক মানের একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ ও মানবিক ব্যক্তিত্বকে আমাদের সংগঠনের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের দৃঢ় বিশ্বাস, ওনার সুদীর্ঘ অভিজ্ঞতা, বৈশ্বিক নেটওয়ার্ক এবং দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তা ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের জাগরণ এবং একটি সুশিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে ড. আসিফ মিজানের সম্পৃক্ততা সংগঠনের মূল লক্ষ্য বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক জাতীয় সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার রক্ষা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ড. মিজানের বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনটি তাদের মানবিক এজেন্ডা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
বিষয় : নজরবিডি সংবাদ ড. শেখ আসিফ এস. মিজান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া, বাংলাদেশি ভিসি, মানবাধিকার, সমাজকল্যাণ, জাতীয় সংবাদ Dr. Sheikh Asif S. Mijan, Asian Women and Child Rights Foundation, Darusalamb University, Somalia, Bangladeshi VC, Human Rights, Social welfare, National news

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব বৃদ্ধি ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজানকে ‘এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে) সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা, মানবাধিকার রক্ষা, নারী ও শিশু উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ড. আসিফ মিজানের দীর্ঘদিনের গৌরবময় ও গুরুত্বপূর্ণ অবদান বিবেচনা করে তাকে এই শীর্ষ পদে অধিষ্ঠিত করা হয়েছে।
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বর্তমানে সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত মর্যাদাপূর্ণ দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বিদেশের কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি ব্যক্তিত্ব তিনি। দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত এই শিক্ষাবিদের রয়েছে আন্তর্জাতিক মহলে ব্যাপক সুপরিচিতি।
ড. আসিফ মিজানের এই নিয়োগ প্রসঙ্গে ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “ড. আসিফ মিজানের মতো আন্তর্জাতিক মানের একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ ও মানবিক ব্যক্তিত্বকে আমাদের সংগঠনের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের দৃঢ় বিশ্বাস, ওনার সুদীর্ঘ অভিজ্ঞতা, বৈশ্বিক নেটওয়ার্ক এবং দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তা ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের জাগরণ এবং একটি সুশিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে ড. আসিফ মিজানের সম্পৃক্ততা সংগঠনের মূল লক্ষ্য বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক জাতীয় সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার রক্ষা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ড. মিজানের বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনটি তাদের মানবিক এজেন্ডা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন