নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ষষ্ঠ দিনের কর্মসূচি, অভিযুক্ত গ্রেপ্তারের দাবি

ছবি: নজরবিডি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলো পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা ও নাটিকার মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শক্তির ব্যানারে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বিষয় : জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ষষ্ঠ দিনের কর্মসূচি, অভিযুক্ত গ্রেপ্তারের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ষষ্ঠ দিনের কর্মসূচি, অভিযুক্ত গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলো পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা ও নাটিকার মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শক্তির ব্যানারে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত