নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন

নজরবিডি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এই ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান।

নজরবিডি

মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ নাগরিকদের বিস্তারিত তথ্য ও ধারণা প্রদান করা হচ্ছে।

আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। মেলায় ভূমি সংক্রান্ত দ্রুত ও নির্ভুল সেবা প্রদানের জন্য ৪টি পৃথক স্টল স্থাপন করা হয়েছে: ১. জেলা প্রশাসকের কার্যালয় ২. উপজেলা ভূমি অফিস ৩. সকল ইউনিয়ন ভূমি অফিস ৪. ভূমি সেবা সহায়তা কেন্দ্র

এসব স্টল থেকে আগত নাগরিকদের ই-নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার সমাধান এবং তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া নাগরিকরা যেকোনো সময় ভূমির সেবা পেতে ১৬১২২ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও এই সেবা সচল রয়েছে।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি মালিকদের অধিকার সুরক্ষিত থাকে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অগ্রাধিকার।

আয়োজকরা আরও উল্লেখ করেন, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমেই সেই মালিকানার প্রকৃত সরকারি স্বীকৃতি পাওয়া যায়। তাই নাগরিকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। এ এম এন ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মারুফ আফজাল রাজন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।মো. ইকরামুল হক নাহিদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব, জেলা বিএনপি। মো. জাহাঙ্গীর হোসেন, কানুনগো, সদর উপজেলা ভূমি অফিস। মোঃ শুকুরুদ্দীন, প্রধান সহকারী, সদর উপজেলা ভূমি অফিস।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, ভূমি মেলা ২০২৬, ভূমি মেলা, তারেক রহমান, জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ, ই-নামজারি, ভূমি সেবা, ১৬১২২, আবু ছালেহ মো. মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস Chapainawabganj, Bhumi Mela 2026, Land Fair 2026, Tarique Rahman, Land Ministry Bangladesh, E-Namjari, Land Service Hotline 16122, Chapainawabganj District Administration, Automated Land Management

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এই ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান।

নজরবিডি

মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ নাগরিকদের বিস্তারিত তথ্য ও ধারণা প্রদান করা হচ্ছে।

আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। মেলায় ভূমি সংক্রান্ত দ্রুত ও নির্ভুল সেবা প্রদানের জন্য ৪টি পৃথক স্টল স্থাপন করা হয়েছে: ১. জেলা প্রশাসকের কার্যালয় ২. উপজেলা ভূমি অফিস ৩. সকল ইউনিয়ন ভূমি অফিস ৪. ভূমি সেবা সহায়তা কেন্দ্র

এসব স্টল থেকে আগত নাগরিকদের ই-নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার সমাধান এবং তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া নাগরিকরা যেকোনো সময় ভূমির সেবা পেতে ১৬১২২ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও এই সেবা সচল রয়েছে।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি মালিকদের অধিকার সুরক্ষিত থাকে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অগ্রাধিকার।

আয়োজকরা আরও উল্লেখ করেন, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমেই সেই মালিকানার প্রকৃত সরকারি স্বীকৃতি পাওয়া যায়। তাই নাগরিকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। এ এম এন ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মারুফ আফজাল রাজন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।মো. ইকরামুল হক নাহিদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব, জেলা বিএনপি। মো. জাহাঙ্গীর হোসেন, কানুনগো, সদর উপজেলা ভূমি অফিস। মোঃ শুকুরুদ্দীন, প্রধান সহকারী, সদর উপজেলা ভূমি অফিস।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত