নজর বিডি

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদেরকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং আইন মন্ত্রণালয়ে সংযুক্ত পদের বিবরণ উল্লেখ করা হয়েছে।

এই প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

অপর এক অফিস আদেশে বলা হয়, কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে। এর আগের দিন, অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছিলেন। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট সচিবালয়, আইন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, প্রজ্ঞাপন, জুডিসিয়াল সার্ভিস, বাংলাদেশ সরকার, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত Supreme Court, Supreme Court Secretariat, Ministry of Law, Law and Justice Division, Notification, Judicial Service, Government of Bangladesh, Supreme Court Secretariat Abolished

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদেরকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং আইন মন্ত্রণালয়ে সংযুক্ত পদের বিবরণ উল্লেখ করা হয়েছে।

এই প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

অপর এক অফিস আদেশে বলা হয়, কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে। এর আগের দিন, অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছিলেন। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত