রংপুরে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে এক কর্মজীবী নারীকে ভুয়া ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে চার প্রতারক যুবককে আটক করেছে মেট্রোপলিটন ডিবি ও ধাপ ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলো—নগরীর ধাপ কটকিপাড়া এলাকার মিনহাজ আহমেদ (২৮), মহিম হাসান (২৫), শাহরিয়ার সরকার (২৮) ও আব্দুল মজিদ (২০)।
বুধবার (২০ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৯ মে) রাতে মেট্রোপলিটন ডিবি পুলিশ ও ধাপ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর ধাপ কটকিপাড়া এলাকার ভুক্তভোগী নারী স্থানীয় ‘কারুপণ্য’ প্রতিষ্ঠানের আলমনগর কারখানায় কর্মরত। সম্প্রতি তিনি ৩ লাখ ৬০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে ওই টাকা ব্যাংকে জমা রেখে ধাপ কটকিপাড়া এলাকার স্কাই লন হোটেলের পেছনে অবস্থিত নিজের ভাড়া বাসায় ফেরেন তিনি।
সন্ধ্যা নামার পর স্থানীয় কয়েকজন যুবক জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে এবং ঘরে মাদক রয়েছে দাবি করে তল্লাশি শুরু করে। একপর্যায়ে তারা তোশকের নিচে ইয়াবা পাওয়া গেছে বলে নাটক সাজায় এবং বিষয়টি পুলিশে না জানিয়ে মীমাংসা করার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। ওই নারী টাকা দিতে রাজি না হলে তাকে মারধর করা হয় এবং তার ব্যাংকের চেক বইয়ের পাতা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, চক্রটি ভুক্তভোগীর জমি বিক্রির নগদ টাকার সন্ধানে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির মালিক গোপনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগর ডিবির একটি দল ও ধাপ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তল্লাশি চালিয়ে মূল ঘটনা উদ্ঘাটন করে এবং যুবকদের উদ্ধার করা ইয়াবাসাদৃশ্য বস্তুগুলো প্রাথমিক পরীক্ষায় ভুয়া (নকল ইয়াবা) বলে প্রতীয়মান হয়। এরপরই ঘটনার সাথে জড়িত চার যুবককে আটক করা হয়। এই ঘটনায় আজ বুধবার আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, "সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে।" নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিষয় : নজরবিডি সংবাদ মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা, রংপুর সংবাদ, কারুপণ্য রংপুর, রংপুর মেট্রোপলিটন পুলিশ, আরপিএমপি, ভুয়া ইয়াবা, ডিবি পুলিশ রংপুর, দ্রুত বিচার আইন, অপরাধ সংবাদ রংপুর, স্কাই লন হোটেল রংপুর Rampur News, Fake Drug Scam, Rangpur Metropolitan Police, RPMP, Crime in Rangpur, DB Police Rangpur, Fraud Case Rangpur, Woman Harassment Rangpur

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
রংপুরে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে এক কর্মজীবী নারীকে ভুয়া ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে চার প্রতারক যুবককে আটক করেছে মেট্রোপলিটন ডিবি ও ধাপ ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলো—নগরীর ধাপ কটকিপাড়া এলাকার মিনহাজ আহমেদ (২৮), মহিম হাসান (২৫), শাহরিয়ার সরকার (২৮) ও আব্দুল মজিদ (২০)।
বুধবার (২০ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৯ মে) রাতে মেট্রোপলিটন ডিবি পুলিশ ও ধাপ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর ধাপ কটকিপাড়া এলাকার ভুক্তভোগী নারী স্থানীয় ‘কারুপণ্য’ প্রতিষ্ঠানের আলমনগর কারখানায় কর্মরত। সম্প্রতি তিনি ৩ লাখ ৬০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে ওই টাকা ব্যাংকে জমা রেখে ধাপ কটকিপাড়া এলাকার স্কাই লন হোটেলের পেছনে অবস্থিত নিজের ভাড়া বাসায় ফেরেন তিনি।
সন্ধ্যা নামার পর স্থানীয় কয়েকজন যুবক জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে এবং ঘরে মাদক রয়েছে দাবি করে তল্লাশি শুরু করে। একপর্যায়ে তারা তোশকের নিচে ইয়াবা পাওয়া গেছে বলে নাটক সাজায় এবং বিষয়টি পুলিশে না জানিয়ে মীমাংসা করার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। ওই নারী টাকা দিতে রাজি না হলে তাকে মারধর করা হয় এবং তার ব্যাংকের চেক বইয়ের পাতা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, চক্রটি ভুক্তভোগীর জমি বিক্রির নগদ টাকার সন্ধানে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির মালিক গোপনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগর ডিবির একটি দল ও ধাপ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তল্লাশি চালিয়ে মূল ঘটনা উদ্ঘাটন করে এবং যুবকদের উদ্ধার করা ইয়াবাসাদৃশ্য বস্তুগুলো প্রাথমিক পরীক্ষায় ভুয়া (নকল ইয়াবা) বলে প্রতীয়মান হয়। এরপরই ঘটনার সাথে জড়িত চার যুবককে আটক করা হয়। এই ঘটনায় আজ বুধবার আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, "সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে।" নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন