গাজীপুরের সাতাশ মৌজায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একটি বিশেষ স্মারক, যা জড়িয়ে আছে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতির সঙ্গে।
জানা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুর সফরে এসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরকে মহকুমা হিসেবে ঘোষণা করেন এবং এটিকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় ৪৭ বছর আগের সেই ঐতিহাসিক মুহূর্তের স্মারকই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন জেলা প্রশাসক।
স্মারকটি হাতে নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার স্মৃতিবিজড়িত এই উপহার দেওয়ায় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
স্মৃতি স্মারকে লেখা ছিল— “গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম।”
বিষয় : নজরবিডি সংবাদ গাজীপুর, জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট, ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান, স্মৃতি স্মারক, জেলা প্রশাসক, Gazipur, National Disaster Training Institute, Foundation Stone, Prime Minister Tarique Rahman, Ziaur Rahman, Memorial Memento, Deputy Commissioner

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
গাজীপুরের সাতাশ মৌজায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একটি বিশেষ স্মারক, যা জড়িয়ে আছে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতির সঙ্গে।
জানা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুর সফরে এসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরকে মহকুমা হিসেবে ঘোষণা করেন এবং এটিকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় ৪৭ বছর আগের সেই ঐতিহাসিক মুহূর্তের স্মারকই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন জেলা প্রশাসক।
স্মারকটি হাতে নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার স্মৃতিবিজড়িত এই উপহার দেওয়ায় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
স্মৃতি স্মারকে লেখা ছিল— “গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম।”

আপনার মতামত লিখুন