নজর বিডি

সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযানে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র (মহানন্দা ব্যাটালিয়ন) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এসকাফ' (Eskuf) সিরাপ আটক করেছে। উদ্ধারকৃত এই সিরাপগুলো সাধারণত ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২:২০ ঘটিকায় সোনামসজিদ বিওপি (Border Outpost)-তে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি’র টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে তল্লাশি চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত এই নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং চোরাচালান ও মাদক দমনে বিজিবি'র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, সোনামসজিদ সীমান্ত, ৫৯ বিজিবি, মাদক উদ্ধার, এসকাফ সিরাপ, চোরাচালান বিরোধী অভিযান, শিবগঞ্জ থানা, মহানন্দা ব্যাটালিয়ন, সীমান্ত অপরাধ, মাদক উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ Chapainawabganj, Sonamasjid Border, 59 BGB, Drug Seizure, Eskuf Syrup, Anti-Smuggling Drive, Shibganj Police Station, Mahananda Battalion, Border News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযানে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র (মহানন্দা ব্যাটালিয়ন) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এসকাফ' (Eskuf) সিরাপ আটক করেছে। উদ্ধারকৃত এই সিরাপগুলো সাধারণত ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২:২০ ঘটিকায় সোনামসজিদ বিওপি (Border Outpost)-তে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি’র টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে তল্লাশি চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত এই নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং চোরাচালান ও মাদক দমনে বিজিবি'র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত