গোপালগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ 'পাচুড়িয়া সেতু'র নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অর্থায়নে ও তত্ত্বাবধানে এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাচুড়িয়া সেতুটি নির্মাণে মোট ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সেতুটি নির্মিত হলে গোপালগঞ্জ শহর ও আশেপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে শহরের যানজট নিরসন এবং স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
সেতুর নির্মাণ কাজের ফলক উন্মোচনকালে সংসদ সদস্য ড. কে এম বাবর সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন