চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে খুলিবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় মরদেহটির মাথা থেকে খুলি সম্পূর্ণ আলাদা অবস্থায় ছিল এবং মুখমণ্ডল বিকৃত থাকায় নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে খুলশী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন