রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় এক কৃষককে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২৪ মে) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামিরুল ইসলাম (৩২), নুরুল আমিন (৬৮) ও আমিরুল ইসলাম সরদার (৫৫); গোবিন্দগঞ্জের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪); সাদুল্ল্যাপুরের আনিছুর রহমান (৪০); জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।
পুলিশ সুপার জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসির সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। গত ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মূলত দুর্বৃত্তরা ট্রান্সফর্মার চুরি করতে এলে বাধা দেওয়ায় মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্তের সূত্র ধরে শনিবার পীরগঞ্জের খেজমতপুর থেকে মূল অভিযুক্ত জামিরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট, বগুড়া এবং গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকি ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এসপি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কৃষক মফিজার রহমানকে হত্যা এবং ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, চুরির সরঞ্জাম এবং তিনটি ট্রান্সফর্মারের ভেতর থেকে লুট করা তামার কয়েল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণ রহস্যজনক ও ক্লুলেস ছিল। তবে জেলা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ রংপুর নিউজ, পীরগঞ্জে কৃষক হত্যা, ট্রান্সফর্মার চুরি, আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার, পুলিশ সুপার মোজাম্মেল হক, রংপুর জেলা পুলিশ, অপরাধ খবর ২০২৬ Rangpur news, Farmer murder Pirganj, Transformer theft, Inter-district robber gang arrested, SP Mozammel Haque, Rangpur district police, Crime news 2026

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় এক কৃষককে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২৪ মে) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামিরুল ইসলাম (৩২), নুরুল আমিন (৬৮) ও আমিরুল ইসলাম সরদার (৫৫); গোবিন্দগঞ্জের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪); সাদুল্ল্যাপুরের আনিছুর রহমান (৪০); জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।
পুলিশ সুপার জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসির সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। গত ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মূলত দুর্বৃত্তরা ট্রান্সফর্মার চুরি করতে এলে বাধা দেওয়ায় মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্তের সূত্র ধরে শনিবার পীরগঞ্জের খেজমতপুর থেকে মূল অভিযুক্ত জামিরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট, বগুড়া এবং গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকি ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এসপি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কৃষক মফিজার রহমানকে হত্যা এবং ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, চুরির সরঞ্জাম এবং তিনটি ট্রান্সফর্মারের ভেতর থেকে লুট করা তামার কয়েল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণ রহস্যজনক ও ক্লুলেস ছিল। তবে জেলা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন