চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বজ্রপাতে মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের বেদনাদায়ক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আব্দুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি স্থানীয় ‘সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদরাসা’র সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে হঠাৎ এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বাজার থেকে বাসায় ফিরে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা বজ্রপাতের শিকার হন মাওলানা আব্দুল্লাহ। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হামিদা আক্তার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মাওলানা আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে বজ্রপাতের আঘাতেই তার প্রাণহানি ঘটেছে।
বাঁশখালী থানার পরিদর্শক মো. আরিফ হোসাইন জানান, বজ্রপাতে মৃত্যুর এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন