নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাধ্যতামূলক করা হলো ট্রানজিট ভিসা

বাংলাদেশি নাগরিকদের জন্য মিসর দূতাবাসের জরুরি নির্দেশনা

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মিসর দূতাবাস। এখন থেকে মিসর হয়ে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে পূর্বেই ট্রানজিট ভিসা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ মে) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে মিসরীয় কর্তৃপক্ষের এই সর্বশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ভ্রমণকারীদের ভোগান্তি এড়াতে বেশ কিছু জরুরি শর্ত ও বিষয় মেনে চলার অনুরোধ করা হয়েছে। 

নিয়মগুলো হলো: মিসরীয় কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো বাংলাদেশি নাগরিককে ভ্রমণের আগেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে বাধ্যতামূলকভাবে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।

ভ্রমণকারীর পাসপোর্টের ন্যূনতম বৈধতা থাকতে হবে। সেই সাথে চূড়ান্ত গন্তব্যের দেশের বৈধ ভিসা কিংবা রেসিডেন্স পারমিট (আবাসন অনুমতিপত্র) সঙ্গে থাকা আবশ্যক।

ভ্রমণকারীর টিকিট ও রুটে মিসর অবশ্যই অন্য কোনো চূড়ান্ত গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট (মাধ্যম) হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

মিসরে ট্রানজিট বা প্রবেশের বিষয়টি সম্পূর্ণভাবে দেশটির নিজস্ব অভিবাসন নীতিমালার ওপর নির্ভরশীল। বিশেষ করে ভ্রমণকারী দেশটির প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় (Blacklist) অন্তর্ভুক্ত না থাকা অন্যতম শর্ত।

বিমানবন্দরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ভোগান্তি এড়াতে সব ভ্রমণকারীকে যাত্রার পূর্বেই এই ট্রানজিট ভিসা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ মিসর দূতাবাস, ট্রানজিট ভিসা, জরুরি নির্দেশনা, বাংলাদেশ প্রকৌশলী, মিসর ভ্রমণ, ভিসা নীতিমালা, ঢাকাস্থ মিসর দূতাবাস, আন্তর্জাতিক ভ্রমণ, পাসপোর্ট ও ভিসা Egypt Embassy, Transit Visa, Important Notice, Bangladeshi Travelers, Egypt Visa, Travel Advisory, Cairo Transit, Embassy of Egypt Dhaka

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য মিসর দূতাবাসের জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মিসর দূতাবাস। এখন থেকে মিসর হয়ে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে পূর্বেই ট্রানজিট ভিসা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ মে) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে মিসরীয় কর্তৃপক্ষের এই সর্বশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ভ্রমণকারীদের ভোগান্তি এড়াতে বেশ কিছু জরুরি শর্ত ও বিষয় মেনে চলার অনুরোধ করা হয়েছে। 

নিয়মগুলো হলো: মিসরীয় কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো বাংলাদেশি নাগরিককে ভ্রমণের আগেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে বাধ্যতামূলকভাবে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।

ভ্রমণকারীর পাসপোর্টের ন্যূনতম বৈধতা থাকতে হবে। সেই সাথে চূড়ান্ত গন্তব্যের দেশের বৈধ ভিসা কিংবা রেসিডেন্স পারমিট (আবাসন অনুমতিপত্র) সঙ্গে থাকা আবশ্যক।

ভ্রমণকারীর টিকিট ও রুটে মিসর অবশ্যই অন্য কোনো চূড়ান্ত গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট (মাধ্যম) হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

মিসরে ট্রানজিট বা প্রবেশের বিষয়টি সম্পূর্ণভাবে দেশটির নিজস্ব অভিবাসন নীতিমালার ওপর নির্ভরশীল। বিশেষ করে ভ্রমণকারী দেশটির প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় (Blacklist) অন্তর্ভুক্ত না থাকা অন্যতম শর্ত।

বিমানবন্দরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ভোগান্তি এড়াতে সব ভ্রমণকারীকে যাত্রার পূর্বেই এই ট্রানজিট ভিসা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত