নজর বিডি

২৯টি চোরাই মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির জোড়া অভিযান

নজরবিডি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মোট ২৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মে (সোমবার) বিকেলে শিবগঞ্জের তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল ইকবালপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর পরদিনই অর্থাৎ আজ ২৬ মে (মঙ্গলবার) গভীর রাতে ভোলাহাটের চাঁনশিকারী বিওপি’র আরেকটি চৌকস টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে আরও ১৭টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, উভয় অভিযানেই সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষায় এবং দেশের অর্থনৈতিক ক্ষতি রোধে এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, ৫৯ বিজিবি, চোরাই মোবাইল জব্দ, শিবগঞ্জ বিজিবি, ভোলাহাট বিজিবি, চোরাচালান বিরোধী অভিযান, মহানন্দা ব্যাটালিয়ন, সীমান্ত অপরাধ Chapainawabganj Border, 59 BGB, Smuggled Phones Seized, Shibganj Border, Volahat BGB, Anti Smuggling Drive, Mahananda Battalion, Bangladesh Border News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির জোড়া অভিযান

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মোট ২৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মে (সোমবার) বিকেলে শিবগঞ্জের তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল ইকবালপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর পরদিনই অর্থাৎ আজ ২৬ মে (মঙ্গলবার) গভীর রাতে ভোলাহাটের চাঁনশিকারী বিওপি’র আরেকটি চৌকস টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে আরও ১৭টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, উভয় অভিযানেই সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষায় এবং দেশের অর্থনৈতিক ক্ষতি রোধে এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত