নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জাতীয় ঈদগাহ পরিদর্শন করলেন মহাপরিচালক

ঈদকে কেন্দ্র করে র‍্যাবের নিরাপত্তা জোরদার

নজরবিডি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আজ ২৬ মে (মঙ্গলবার) জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

র‍্যাব সদর দপ্তরের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিরাপত্তা প্রদান করে আসছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

নজরবিডি

ঈদুল আজহাকে কেন্দ্র করে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র‍্যাব। সকল ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় 'রোবাস্ট পেট্রোলিং' বা জোরদার টহল পরিচালনা করছে।

পবিত্র ঈদুল আজহার প্রধান প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী বা কালোবাজারি যেন অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল কিংবা নকল সামগ্রী বাজারজাত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ঈদের ছুটিতে রাজধানীসহ বিভিন্ন শহর জনশূন্য হয়ে পড়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তা চৌকি এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে। একই সাথে র‍্যাবের সাইবার উইংয়ের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।

র‍্যাব সদর দপ্তর আরও জানায়, দেশের মানুষ যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়া সম্পূর্ণ আনন্দঘন পরিবেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কার্যক্রম দমনে নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ র‍্যাব ফোর্সেস, মোঃ আহসান হাবীব পলাশ, ঈদুল আজহা ২০২৬, জাতীয় ঈদগাহ, ঈদের নিরাপত্তা, র‍্যাব চেকপোস্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঢাকা নিউজ, ঘরমুখো মানুষের নিরাপত্তা RAB Forces, Md Ahsan Habib Palash, Eid ul Adha 2026, National Eidgah, Eid Security Measures, RAB Checkpost, Law and Order Bangladesh, Dhaka News, Eid Journey Safety

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদকে কেন্দ্র করে র‍্যাবের নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আজ ২৬ মে (মঙ্গলবার) জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

র‍্যাব সদর দপ্তরের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিরাপত্তা প্রদান করে আসছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

নজরবিডি

ঈদুল আজহাকে কেন্দ্র করে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র‍্যাব। সকল ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় 'রোবাস্ট পেট্রোলিং' বা জোরদার টহল পরিচালনা করছে।

পবিত্র ঈদুল আজহার প্রধান প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী বা কালোবাজারি যেন অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল কিংবা নকল সামগ্রী বাজারজাত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ঈদের ছুটিতে রাজধানীসহ বিভিন্ন শহর জনশূন্য হয়ে পড়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তা চৌকি এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে। একই সাথে র‍্যাবের সাইবার উইংয়ের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।

র‍্যাব সদর দপ্তর আরও জানায়, দেশের মানুষ যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়া সম্পূর্ণ আনন্দঘন পরিবেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কার্যক্রম দমনে নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত