নজর বিডি

মামুন অর-রশিদের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

নজরবিডি

সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক মামুন অর-রশিদ।

এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং বাস্তবতাবিবর্জিত।

তিনি আরও বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

প্রতিবাদলিপিতে মামুন অর-রশিদ দাবি করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এটি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা মাত্র।

তিনি সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি, তার বিরুদ্ধে প্রচারিত এমন মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিষয় : নজরবিডি সংবাদ মামুন অর-রশিদ, জেলা পরিষদের হিসাবরক্ষক, চাঁপাইনবাবগঞ্জ, মিথ্যা সংবাদ, অপপ্রচার, চাঁদা দাবি, আইনি ব্যবস্থা, প্রতিবাদলিপি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, মাহিদুল ইসলাম ফরহাদ Mamun Ur Rashid, Zila Parishad Accountant, Chapainawabganj, Fake News, Defamation, Extortion Demand, Legal Action, Protest Letter, Chapainawabganj Zila Parishad, Mahidul Islam Farhad

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মামুন অর-রশিদের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক মামুন অর-রশিদ।

এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং বাস্তবতাবিবর্জিত।

তিনি আরও বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

প্রতিবাদলিপিতে মামুন অর-রশিদ দাবি করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এটি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা মাত্র।

তিনি সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি, তার বিরুদ্ধে প্রচারিত এমন মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত