পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৭ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল জামায়াতের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে এলাকার অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার পূর্বে এই অর্থ সহায়তা দেওয়া হলো।
ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকার স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। উৎসবের মুখে এই নগদ সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয় : নজরবিডি সংবাদ নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন, ঈদ উপহার বিতরণ, নগদ অর্থ সহায়তা, ঈদুল আজহা ২০২৬, মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ নিউজ, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ, শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জ Nurul Islam Bulbul, Chapainawabganj 3, Eid Gift Distribution, Cash Assistance, Eid ul Azha 2026, Mahidul Islam Farhad, Chapainawabganj News, Bangladesh Jamaat e Islami

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৭ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল জামায়াতের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে এলাকার অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার পূর্বে এই অর্থ সহায়তা দেওয়া হলো।
ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকার স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। উৎসবের মুখে এই নগদ সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন