রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একই সাথে ঘটনার কারণ অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি সরকারি তদন্ত সংস্থাকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
আজ বুধবার (২৭ মে) আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত ও প্রাথমিক অনুসন্ধানের তথ্য তুলে ধরা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গতকাল ২৬ মে (২০২৬) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো (এসি) চালু ছিল। সে সময় ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মায়েরা ঠাণ্ডার কারণে এসিগুলো বন্ধ করার অনুরোধ জানান। মায়েদের অনুরোধের প্রেক্ষিতে কর্তব্যরত নার্সরা সাময়িকভাবে এসি বন্ধ করে দেন।
পরবর্তীতে রাত ৩টার দিকে এসিগুলো পুনরায় চালু করা হয়। এরপর ভোর ৪টার দিকে ১টি শিশু অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে কর্তব্যরত চিকিৎসা কর্মীরা তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করেন। পর্যায়ক্রমে ওই ওয়ার্ডে থাকা অন্য ৫টি শিশুকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউ-তে নেওয়া হয়।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ বুধবার সকাল ৬টায় প্রথম শিশুটি মারা যায়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে বাকি ৫ জন নবজাতকও মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে সদ্য প্রসব করা মায়েরা তাদের নবজাতক সন্তানসহ অবস্থান করছিলেন এবং রাতে সেখানে ৩ জন নার্স দায়িত্বে ছিলেন।
এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই আদ্-দ্বীন হাসপাতালের উর্ধ্বতন সকল দায়িত্বশীল কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে ছুটে যান এবং সরেজমিনে অবস্থান করেন।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে কারও কোনো ধরনের গাফিলতি, অবহেলা কিংবা ত্রুটি চিহ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর ও যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সংকটকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
বিষয় : নজরবিডি সংবাদ আদ্-দ্বীন হাসপাতাল, নবজাতকের মৃত্যু, মগবাজার আদ্-দ্বীন, ৬ শিশুর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তদন্ত কমিটি, মগবাজার নিউজ, ঢাকা মেডিকেল নিউজ Ad-din Hospital, Newborn Death, Moghbazar Ad-din, 6 Infants Die, DGHS, Hospital Statement, Investigation Committee, Moghbazar News, Dhaka Medical News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একই সাথে ঘটনার কারণ অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি সরকারি তদন্ত সংস্থাকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
আজ বুধবার (২৭ মে) আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত ও প্রাথমিক অনুসন্ধানের তথ্য তুলে ধরা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গতকাল ২৬ মে (২০২৬) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো (এসি) চালু ছিল। সে সময় ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মায়েরা ঠাণ্ডার কারণে এসিগুলো বন্ধ করার অনুরোধ জানান। মায়েদের অনুরোধের প্রেক্ষিতে কর্তব্যরত নার্সরা সাময়িকভাবে এসি বন্ধ করে দেন।
পরবর্তীতে রাত ৩টার দিকে এসিগুলো পুনরায় চালু করা হয়। এরপর ভোর ৪টার দিকে ১টি শিশু অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে কর্তব্যরত চিকিৎসা কর্মীরা তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করেন। পর্যায়ক্রমে ওই ওয়ার্ডে থাকা অন্য ৫টি শিশুকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউ-তে নেওয়া হয়।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ বুধবার সকাল ৬টায় প্রথম শিশুটি মারা যায়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে বাকি ৫ জন নবজাতকও মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে সদ্য প্রসব করা মায়েরা তাদের নবজাতক সন্তানসহ অবস্থান করছিলেন এবং রাতে সেখানে ৩ জন নার্স দায়িত্বে ছিলেন।
এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই আদ্-দ্বীন হাসপাতালের উর্ধ্বতন সকল দায়িত্বশীল কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে ছুটে যান এবং সরেজমিনে অবস্থান করেন।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে কারও কোনো ধরনের গাফিলতি, অবহেলা কিংবা ত্রুটি চিহ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর ও যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সংকটকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

আপনার মতামত লিখুন