নজর বিডি
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রাত ১টার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে তীব্র ঝড়-বৃষ্টি এবং দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

অঞ্চলগুলো হলো, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, নোয়াখালী

এই সময় উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ দুপুরে প্রকাশিত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (২৯ মে) সকাল ৯টার মধ্যে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিষয় : নজরবিডি সংবাদ আবহাওয়ার খবর, ঝড়-বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর, নদীবন্দর, সতর্ক সংকেত, বজ্রবৃষ্টি, আজকের আবহাওয়া, বাংলাদেশ আবহাওয়া Weather Update, Bangladesh Weather, Rain Forecast, Thunderstorm, River Ports, Cautionary Signal, BMD Forecast, Heavy Rainfall

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাত ১টার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে তীব্র ঝড়-বৃষ্টি এবং দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

অঞ্চলগুলো হলো, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, নোয়াখালী

এই সময় উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ দুপুরে প্রকাশিত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (২৯ মে) সকাল ৯টার মধ্যে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত