নজর বিডি

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শক-সমালোচকদের কাছে আলাদা এক অবস্থান তৈরি করেছেন তিনি। 

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে তার কাজ। এবার ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বিয়ে, প্রেম ও কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে থাকার বিষয়টি প্রকাশ করেন বাঁধন।

এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সে প্রসঙ্গে বাঁধন অকপটে বলেন, "হ্যাঁ, ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর।"

পরবর্তীতে নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, গত বছরই তার বিয়ের জোরালো পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন বলেন:

"মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে এত ছেলে খুঁজলাম, বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি কাউকে পাই, আবার প্রেম করব, প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্তু ওইরকম মানুষ পেতে হবে। তবে একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে (পাত্র) ভেগে গেছেন। যেহেতু তিনি ভেগে গেছেন, তাই বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি। প্রেম করার মতো ছেলে পেয়েছি, তবে বিয়ে করার মতো পাত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ আসলে।"

এদিকে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বাঁধন। 

চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনো বেশ আলোচনায় রয়েছেন তিনি। আর কাজের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

বিষয় : নজরবিডি সংবাদ আজমেরী হক বাঁধন, বাঁধনের বিয়ে, বিনোদন সংবাদ, ঢালিউড অভিনেত্রী, রেহানা মরিয়ম নূর, বনলতা এক্সপ্রেস, তারকা লাইফস্টাইল Azmeri Haque Badhon, Badhon Marriage, Entertainment News, Dhallywood Actress, Rehana Maryam Noor, Bonalata Express, Celebrity Lifestyle

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শক-সমালোচকদের কাছে আলাদা এক অবস্থান তৈরি করেছেন তিনি। 

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে তার কাজ। এবার ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বিয়ে, প্রেম ও কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে থাকার বিষয়টি প্রকাশ করেন বাঁধন।

এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সে প্রসঙ্গে বাঁধন অকপটে বলেন, "হ্যাঁ, ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর।"

পরবর্তীতে নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, গত বছরই তার বিয়ের জোরালো পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন বলেন:

"মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে এত ছেলে খুঁজলাম, বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি কাউকে পাই, আবার প্রেম করব, প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্তু ওইরকম মানুষ পেতে হবে। তবে একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে (পাত্র) ভেগে গেছেন। যেহেতু তিনি ভেগে গেছেন, তাই বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি। প্রেম করার মতো ছেলে পেয়েছি, তবে বিয়ে করার মতো পাত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ আসলে।"

এদিকে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বাঁধন। 

চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনো বেশ আলোচনায় রয়েছেন তিনি। আর কাজের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত