নজর বিডি
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান, হানিফ পরিবহনের মালিক এবং বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেন।

বিষয় : নজরবিডি সংবাদ কফিল উদ্দিন, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ পরিবহন, মৃত্যু, শোক সংবাদ, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লিভার সিরোসিস, Kofil Uddin, Hanif Enterprise, Hanif Paribahan, Death, Obituary, Bangladesh Bus Truck Owners Association, Liver Cirrhosis

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান, হানিফ পরিবহনের মালিক এবং বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত