নজর বিডি
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে রেকর্ড ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়কালে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে।

গতকাল রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদমা সেতু ২১ থেকে ৩০ মে পর্যন্ত এই সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা

যমুনা সেতু একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে। এই সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা

"ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি।" — বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক প্রচেষ্টার কারণে এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় বেশ স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ পদ্মা সেতু, যমুনা সেতু, টোল আদায়, ঈদযাত্রা, ঈদুল আজহা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, যানবাহন পারাপার, Padma Bridge, Jamuna Bridge, Toll Collection, Eid Journey, Eid ul Azha, Bangladesh Bridges Authority, Vehicle Crossing

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে রেকর্ড ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়কালে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে।

গতকাল রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদমা সেতু ২১ থেকে ৩০ মে পর্যন্ত এই সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা

যমুনা সেতু একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে। এই সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা

"ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি।" — বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক প্রচেষ্টার কারণে এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় বেশ স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত