নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

প্রধানমন্ত্রী বলেন

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান

প্রধানমন্ত্রী

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম শিখতে বা দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি কর্মকর্তাদের দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি করপোরেশনের আরও পাঁচ কর্মকর্তার একটি প্রস্তাবিত ফ্লোরিডা সফর বাতিল করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। চসিকের পক্ষ থেকে মশক নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

সোমবার (০১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই।"

তিনি আরও যোগ করেন, "দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই বা তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।" প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর কর্মকর্তাদের ওই বিদেশ সফরের ফাইলটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। (সূত্র: বাসস)

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, মশক নিধন, ফ্লোরিডা সফর, চট্টগ্রাম সিটি করপোরেশন, চসিক মেয়র, ডা. শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম রনি, মশা নিধন অভিযান, সরকারি সফর বাতিল, ঢাকা পোস্ট, বাসস PM Tarique Rahman, Mosquito Control, Florida Tour, Chittagong City Corporation, CCC Mayor, Dr Shahadat Hossain, Jahidul Islam Roni, Mosquito Eradication, Official Tour Cancelled, Dhaka Post, BSS

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম শিখতে বা দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি কর্মকর্তাদের দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি করপোরেশনের আরও পাঁচ কর্মকর্তার একটি প্রস্তাবিত ফ্লোরিডা সফর বাতিল করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। চসিকের পক্ষ থেকে মশক নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

সোমবার (০১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই।"

তিনি আরও যোগ করেন, "দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই বা তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।" প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর কর্মকর্তাদের ওই বিদেশ সফরের ফাইলটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। (সূত্র: বাসস)

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত