দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আসন্ন বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পর আগামী জুলাই-আগস্ট মাস থেকে কোন নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঢাকার লেকগুলোর পরিচ্ছন্নতা ও সুয়ারেজ ব্যবস্থা নিয়ে কথা বলেন, হাতিরঝিল লেক পরিষ্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে লেকে সুয়ারেজ লাইন যুক্ত থাকায় পুরো কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে। এই সুয়ারেজ লাইনগুলো দ্রুত দাশেরকান্দিতে স্থানান্তরের পরিকল্পনা চলছে। লেকের পানি দূষণ রোধে গুলশান-বনানী এলাকার সোসাইটিগুলোকে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
ড্রেনে সরাসরি ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যত্রতত্র আবর্জনা ফেলার কারণে প্রতিনিয়ত পরিষ্কার করার পরও লেকগুলো আবার আগের রূপ ধারণ করছে। তাই নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম জানান, ঈদের পরদিন কোনো প্রকার প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিদর্শনকালে নাগরিক সেবায় কোনো প্রকার গাফিলতি দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় দায়িত্ব অবহেলার দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একজন নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
"২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব ছিল। প্রশাসকেরা কেবল রুটিন কাজ করছিলেন। তবে বর্তমানে কাজের গতি কিছুটা বেড়েছে এবং এই শূন্যতা দূর করতে দ্রুতই নির্বাচন দেওয়া হবে।"
বিষয় : নজরবিডি সংবাদ স্থানীয় সরকার নির্বাচন, মীর শাহে আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, হাতিরঝিল লেক, গুলশান লেক, প্রধানমন্ত্রী তারেক রহমান, নির্বাচন ২০২৬, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, Local Government Election, Mir Shahe Alam, Ministry of Local Government, Dhaka City Corporation, Hatirjheel Lake, Gulshan Lake, Prime Minister Tarique Rahman, Election 2026, Sewage Treatment Plant

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আসন্ন বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পর আগামী জুলাই-আগস্ট মাস থেকে কোন নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঢাকার লেকগুলোর পরিচ্ছন্নতা ও সুয়ারেজ ব্যবস্থা নিয়ে কথা বলেন, হাতিরঝিল লেক পরিষ্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে লেকে সুয়ারেজ লাইন যুক্ত থাকায় পুরো কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে। এই সুয়ারেজ লাইনগুলো দ্রুত দাশেরকান্দিতে স্থানান্তরের পরিকল্পনা চলছে। লেকের পানি দূষণ রোধে গুলশান-বনানী এলাকার সোসাইটিগুলোকে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
ড্রেনে সরাসরি ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যত্রতত্র আবর্জনা ফেলার কারণে প্রতিনিয়ত পরিষ্কার করার পরও লেকগুলো আবার আগের রূপ ধারণ করছে। তাই নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম জানান, ঈদের পরদিন কোনো প্রকার প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিদর্শনকালে নাগরিক সেবায় কোনো প্রকার গাফিলতি দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় দায়িত্ব অবহেলার দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একজন নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
"২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব ছিল। প্রশাসকেরা কেবল রুটিন কাজ করছিলেন। তবে বর্তমানে কাজের গতি কিছুটা বেড়েছে এবং এই শূন্যতা দূর করতে দ্রুতই নির্বাচন দেওয়া হবে।"

আপনার মতামত লিখুন