নজর বিডি

ঋণে অগ্রাধিকার পাবেন স্মার্ট কার্ডধারী কৃষকরা

‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

একই সঙ্গে হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় অতিবৃষ্টিতে ফসলহানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও এই ঋণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের (Refinancing Fund) আওতায় ঋণ বিতরণে কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রস্তাবিত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী কৃষক কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের মধ্যে যাদের ব্যাংক হিসাব রয়েছে, তাদের এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক কর্মকাণ্ড সচল রাখা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুনঃঅর্থায়ন তহবিল-সংক্রান্ত আগের অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ ব্যাংক, কৃষক স্মার্ট কার্ড, কৃষি ঋণ, পুনঃঅর্থায়ন তহবিল, প্রান্তিক কৃষক, হাওর অঞ্চল, অতিবৃষ্টি, ফসলহানি, সার্কুলার, ব্যাংক হিসাব Bangladesh Bank, Farmer Smart Card, Agricultural Loan, Refinancing Fund, Marginal Farmers, Haor Region, Heavy Rain, Crop Damage, Circular, Bank Account

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঋণে অগ্রাধিকার পাবেন স্মার্ট কার্ডধারী কৃষকরা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

একই সঙ্গে হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় অতিবৃষ্টিতে ফসলহানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও এই ঋণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের (Refinancing Fund) আওতায় ঋণ বিতরণে কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রস্তাবিত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী কৃষক কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের মধ্যে যাদের ব্যাংক হিসাব রয়েছে, তাদের এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক কর্মকাণ্ড সচল রাখা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুনঃঅর্থায়ন তহবিল-সংক্রান্ত আগের অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত