পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা সিএমএম আদালত চত্বরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সিনিয়র সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর অজ্ঞাতনামা সন্ত্রাসীর বর্বরোচিত হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গত ২ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নং আদালতের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তি সাংবাদিক নার্গিস জুঁইকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে মারধর করে।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আদালত চত্বরের মতো একটি জনাকীর্ণ ও সুরক্ষিত জায়গায় একজন নারী সাংবাদিকের ওপর এমন হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম উদ্বেগজনক। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও অপরাধীকে এখনো শনাক্ত ও গ্রেপ্তার না করা দুঃখজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য কোতোয়ালি থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন