নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা মাছ জব্দ, জরিমানা ৬০ হাজার টাকা

এশিয়ার অন্যতম ও দেশের বৃহত্তম জলাভূমি হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে এক সফল অভিযান পরিচালনা করেছে জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই মোবাইল কোর্টের অভিযানে সর্বমোট ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ এবং দুটি পৃথক অপরাধে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৪ জুন, ২০২৬ খ্রিঃ) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে পোনা মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে জুড়ী থানা পুলিশের একটি দল। মৎস্য বিভাগ জানিয়েছে, জব্দকৃত পোনা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

এদিকে একই সময়ে হাওর এলাকায় পৃথক আরও একটি অভিযান পরিচালনা করা হয়। ক্ষতিকারক কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রি ও সংরক্ষণের অপরাধে 'মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮' অনুযায়ী এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ৫৫০ কেজি পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও এলাকার অসহায়-দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলো গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাকালুকি হাওরের সুপরিচিত জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার ও ক্ষতিকর মাছ বিক্রি বন্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ হাকালুকি হাওর, পোনা মাছ জব্দ, জুড়ী উপজেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত, মৌলভীবাজার নিউজ, মৎস্য আইন, অবৈধ মাছ শিকার, আফ্রিকান মাগুর, জরিমানা আদায়, জীববৈচিত্র্য রক্ষা Hakaluki Haor, Juri Upazila, Fish Fry Seized, Mobile Court Raid, Moulvibazar News, Anti Poaching Drive, Bangladesh Fisheries, Biodiversity Conservation, African Catfish Fine

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা মাছ জব্দ, জরিমানা ৬০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

এশিয়ার অন্যতম ও দেশের বৃহত্তম জলাভূমি হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে এক সফল অভিযান পরিচালনা করেছে জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই মোবাইল কোর্টের অভিযানে সর্বমোট ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ এবং দুটি পৃথক অপরাধে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৪ জুন, ২০২৬ খ্রিঃ) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে পোনা মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে জুড়ী থানা পুলিশের একটি দল। মৎস্য বিভাগ জানিয়েছে, জব্দকৃত পোনা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

এদিকে একই সময়ে হাওর এলাকায় পৃথক আরও একটি অভিযান পরিচালনা করা হয়। ক্ষতিকারক কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রি ও সংরক্ষণের অপরাধে 'মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮' অনুযায়ী এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ৫৫০ কেজি পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও এলাকার অসহায়-দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলো গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাকালুকি হাওরের সুপরিচিত জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার ও ক্ষতিকর মাছ বিক্রি বন্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত