নজর বিডি

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ফারজানা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নলীয়া নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয় সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, “ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে আইজপাড়া এলাকা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”#

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ফারজানা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নলীয়া নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয় সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, “ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে আইজপাড়া এলাকা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত