নজর বিডি

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের সদ্যজাত কন্যা সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।

পোস্টে একটি ডিজিটাল কার্ড প্রকাশ করেন বুবলী, যা থেকে জানা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, "আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

উল্লেখ্য, শাকিব-বুবলী দম্পতির ঘরে রয়েছে আরও এক পুত্রসন্তান—শেহজাদ খান বীর।

গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে একসঙ্গে সময় কাটিয়েছিলেন শাকিব খান। এর মাস ছয়েক পর থেকেই বিনোদন পাড়ায় গুঞ্জন ওঠে, আবারও সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। 

ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য। অবশেষে কন্যাসন্তান শারলিনের আগমনের খবরের মধ্য দিয়ে সব গুঞ্জনের অবসান ঘটল।

বিষয় : নজরবিডি সংবাদ শাকিব খান, শবনম বুবলী, কন্যাসন্তান, শারলিন খান, শেহজাদ খান বীর, ঢালিউড গসিপ, শাকিব বুবলীর সন্তান, Shakib Khan, Shobnom Bubly, Baby Girl, Sharlin Khan, Shehzad Khan Veer, Dhallywood News, Celebrity Baby

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের সদ্যজাত কন্যা সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।

পোস্টে একটি ডিজিটাল কার্ড প্রকাশ করেন বুবলী, যা থেকে জানা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, "আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

উল্লেখ্য, শাকিব-বুবলী দম্পতির ঘরে রয়েছে আরও এক পুত্রসন্তান—শেহজাদ খান বীর।

গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে একসঙ্গে সময় কাটিয়েছিলেন শাকিব খান। এর মাস ছয়েক পর থেকেই বিনোদন পাড়ায় গুঞ্জন ওঠে, আবারও সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। 

ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য। অবশেষে কন্যাসন্তান শারলিনের আগমনের খবরের মধ্য দিয়ে সব গুঞ্জনের অবসান ঘটল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত