নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকালে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদ চত্বরে নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আশরাফুল বিশ্বাসের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ড. ফরিদুজ্জামান ফরহাদ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান।
জেলা বিএনপির সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহিনুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান।
জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি শাহিদুজ্জামান আমল, লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবা উদ্দিন পারভেজ, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু রাজ্জাক বিশ্বাসসহ অনেকেই।
এছাড়াও আলোচনা সভায় ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।#

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন