নজর বিডি

‘যারা নতুন বিয়ে করেছেন, আমাদের দেখে রোমান্টিক হয়ে গেছেন’

ছোট পর্দার দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’-এর সফল সমাপ্তি উদযাপন করা হলো জমকালো এক সাকসেস পার্টির মাধ্যমে। নাটকের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস ও আবেগ ধরে রাখতে পারেননি এতে ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটি নিয়ে নিজের ভালো লাগা, প্রাপ্তি এবং শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কেয়া পায়েল বলেন,

"রাজ ভাইয়াকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য। আমার মনে হয়, এটি আজীবন মনে রাখার মতো একটি চরিত্র। এখন কোথাও গেলে এই কাজটি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। নিজের ভেতর একটা প্রাউড ফিল হয় যে, না আমি খুব ভালো একটি কাজ করেছি।"

নাটকটি সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে, তা উল্লেখ করতে গিয়ে পায়েল বলেন,

"নাটকের প্রতিটি এপিসোড এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করে নিয়েছে যে, কোনো পর্বে মানুষ অনেক হেসেছে, আবার আমাদের রোমান্টিক দৃশ্যগুলো দেখে দর্শকেরা নতুন করে ভেবেছে। এমনকি যারা নতুন বিয়ে করেছেন, তারাও আমাদের দেখে কিছুটা রোমান্টিক হয়ে গেছেন! আর শেষ দিকের দুই-তিনটি পর্ব মানুষের হৃদয়কে এতটাই ছুঁয়ে গেছে যে, দর্শকেরা আবেগে কান্না করেছেন।"

পর্দায় সহশিল্পী খায়রুল বাসার (সামির) সঙ্গে নিজের অনস্ক্রিন রসায়ন নিয়ে এই অভিনেত্রী বলেন,

"একজন শিল্পী হিসেবে এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে, যে কাজটি আমরা করব, সেটি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করুক। এই নাটকের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। আমার পাশে যে সামিরকে পেয়েছি, আমাদের এই জুটিটাকে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। সব মিলিয়ে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি।"

পুরো টিমকে আবার একসাথে পেয়ে আবেগপ্রবণ হয়ে পায়েল বলেন,

"আজ এই পরিবারটাকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, ইস্! যদি আজকেই আমরা আরেকটি এপিসোডের শুটিং করে ফেলতে পারতাম! আমরা যেভাবে প্রতিদিন শুটিং করতাম, তাতে মনেই হতো না যে শুটিং করছি। দিনগুলো খুব মিস করি। প্রতি সপ্তাহে যখন এপিসোড রিলিজ হতো, মানুষ আমাদের জিজ্ঞেস করত— আপু, এরপরে কী হবে? এই কৌতুহল আর ভালোবাসাগুলো এখন খুব মিস করি। জীবনে তো অনেক কাজই করব, তবে এই কাজটি একচুয়ালি অনেক বেশি আলাদা এবং মনে রাখার মতো।"

বিষয় : নজরবিডি সংবাদ কেয়া পায়েল, খায়রুল বাসার, রাফাত মজুমদার রিংকু, এটা আমাদের গল্প, বাংলা নাটক ২০২৬, সাকসেস পার্টি, ছোট পর্দা, বিনোদন সংবাদ Keya Payel, Khairul Basar, Rafat Mozumder Rinku, Eta Amader Golpo, Bangla Natok 2026, Drama Success Party, Bangladeshi Media, Entertainment News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘যারা নতুন বিয়ে করেছেন, আমাদের দেখে রোমান্টিক হয়ে গেছেন’

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ছোট পর্দার দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’-এর সফল সমাপ্তি উদযাপন করা হলো জমকালো এক সাকসেস পার্টির মাধ্যমে। নাটকের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস ও আবেগ ধরে রাখতে পারেননি এতে ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটি নিয়ে নিজের ভালো লাগা, প্রাপ্তি এবং শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কেয়া পায়েল বলেন,

"রাজ ভাইয়াকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য। আমার মনে হয়, এটি আজীবন মনে রাখার মতো একটি চরিত্র। এখন কোথাও গেলে এই কাজটি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। নিজের ভেতর একটা প্রাউড ফিল হয় যে, না আমি খুব ভালো একটি কাজ করেছি।"

নাটকটি সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে, তা উল্লেখ করতে গিয়ে পায়েল বলেন,

"নাটকের প্রতিটি এপিসোড এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করে নিয়েছে যে, কোনো পর্বে মানুষ অনেক হেসেছে, আবার আমাদের রোমান্টিক দৃশ্যগুলো দেখে দর্শকেরা নতুন করে ভেবেছে। এমনকি যারা নতুন বিয়ে করেছেন, তারাও আমাদের দেখে কিছুটা রোমান্টিক হয়ে গেছেন! আর শেষ দিকের দুই-তিনটি পর্ব মানুষের হৃদয়কে এতটাই ছুঁয়ে গেছে যে, দর্শকেরা আবেগে কান্না করেছেন।"

পর্দায় সহশিল্পী খায়রুল বাসার (সামির) সঙ্গে নিজের অনস্ক্রিন রসায়ন নিয়ে এই অভিনেত্রী বলেন,

"একজন শিল্পী হিসেবে এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে, যে কাজটি আমরা করব, সেটি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করুক। এই নাটকের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। আমার পাশে যে সামিরকে পেয়েছি, আমাদের এই জুটিটাকে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। সব মিলিয়ে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি।"

পুরো টিমকে আবার একসাথে পেয়ে আবেগপ্রবণ হয়ে পায়েল বলেন,

"আজ এই পরিবারটাকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, ইস্! যদি আজকেই আমরা আরেকটি এপিসোডের শুটিং করে ফেলতে পারতাম! আমরা যেভাবে প্রতিদিন শুটিং করতাম, তাতে মনেই হতো না যে শুটিং করছি। দিনগুলো খুব মিস করি। প্রতি সপ্তাহে যখন এপিসোড রিলিজ হতো, মানুষ আমাদের জিজ্ঞেস করত— আপু, এরপরে কী হবে? এই কৌতুহল আর ভালোবাসাগুলো এখন খুব মিস করি। জীবনে তো অনেক কাজই করব, তবে এই কাজটি একচুয়ালি অনেক বেশি আলাদা এবং মনে রাখার মতো।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত