মুকসুদপুর পৌর এলাকার টেকসই নগরায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (Cluster Development Plan) প্রণয়নের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় মুকসুদপুর পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে মুকসুদপুর পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)। বাংলাদেশ সরকার (GoB) ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরইউটিডিপি-এলজিইডির নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান।
কর্মশালায় সভাপতির বক্তব্যে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির বলেন,
একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক পৌর পার্ক, সুশৃঙ্খল যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনার জন্য বাস টার্মিনাল এবং জনসাধারণের স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব অবকাঠামো বাস্তবায়িত হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং মুকসুদপুর পৌরসভা একটি আরও আধুনিক ও জনবান্ধব নগরীতে পরিণত হবে।
কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের চাহিদা, অবকাঠামোগত প্রয়োজন, পরিবেশগত ভারসাম্য এবং ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে মুকসুদপুর পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন আরইউটিডিপি-এলজিইডি, ঢাকার সহকারী প্রকৌশলী সাইফুর রহমান (হৃদয়), সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এএসএম রাকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী সদানন্দ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন আহমেদ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এন. এম. নাঈম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমউদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেন হোসেন মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান এবং অ্যাডভোকেট সোহাগ মোল্লা।
এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মুকসুদপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং সমন্বিত নগর ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ ভবিষ্যৎ ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন