একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সোমবার (৮ জুন) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, "জনগণের অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়, তাই উন্নয়নের স্বচ্ছতা বজায় রাখা সুশাসনের ভিত্তি।" ঢাকা-৯ আসনে সড়ক, ড্রেনেজ ও পাইপলাইন স্থাপনসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এই গণশুনানিতে খিলগাঁও, বাসাবো, মুগদা, মতিঝিল ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন অঞ্চলের নাগরিকরা অংশ নেন। তারা মশক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা সমস্যা তুলে ধরলে ডিএসসিসির কর্মকর্তারা তাৎক্ষণিক তার জবাব দেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন