গ্রাহক, পাইকারি ও সঞ্চালন—সব পর্যায়েই বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং সঞ্চালন মূল্য ২৩.৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
অন্যদিকে, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ১ টাকা ৫২ পয়সা বেড়ে ৯.১১ টাকা থেকে ১০.৬৩ টাকায় গিয়ে ঠেকেছে। আগামী জুন মাস থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ‘লাইফলাইন’ (দরিদ্র ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী) গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে ১৫ শতাংশ। আর ব্যবহারভেদে সর্বোচ্চ গ্রাহক পর্যায়ে এই দাম বৃদ্ধির হার ১৯.৯৪ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন