নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং ধারাবাহিক উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

গত মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, শিল্প খাতের টেকসই উন্নয়ন, কৃষি এবং পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের ভূমিকার কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ।

প্রস্তাবিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)।অভিবাসন সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়ন। নারীর ক্ষমতায়ন এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতের বিকাশ। শিক্ষা, ক্রীড়া ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি (People-to-People contact)।

উভয় পক্ষই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যকার অংশীদারিত্বকে আরও জোরদার করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

একইসঙ্গে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিষয় : নজরবিডি সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়, শামা ওবায়েদ ইসলাম, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, বোরিস ভ্যান বোমেল, বাংলাদেশ নেদারল্যান্ডস সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, জাতীয় সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং ধারাবাহিক উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

গত মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, শিল্প খাতের টেকসই উন্নয়ন, কৃষি এবং পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের ভূমিকার কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ।

প্রস্তাবিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)।অভিবাসন সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়ন। নারীর ক্ষমতায়ন এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতের বিকাশ। শিক্ষা, ক্রীড়া ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি (People-to-People contact)।

উভয় পক্ষই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যকার অংশীদারিত্বকে আরও জোরদার করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

একইসঙ্গে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত