নজর বিডি

যে কারণে আপনার ধনী ব্যক্তিকে বিয়ে করা উচিত

বিয়ে বা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যুগ যুগ ধরে আমরা একটি পরামর্শই সবচেয়ে বেশি শুনে আসছি— ‘সবসময় ভালোবাসার মানুষকে বিয়ে করবে’। সিনেমা থেকে শুরু করে বাস্তব জীবন, সবখানেই শেখানো হয় একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তিই হলো ভালোবাসা। কিন্তু এই চিরন্তন এবং রোমান্টিক ধারণাকেই এবার একবারে বুড়ো আঙুল দেখালেন লেনা নগুয়েন নামের একজন শীর্ষস্থানীয় মার্কিন ডিভোর্স (বিবাহবিচ্ছেদ) আইনজীবী।

টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কের মতো বড় বড় রাজ্যে আইন পেশায় যুক্ত এই আইনজীবী তার একটি ইনস্টাগ্রাম ভিডিওতে স্পষ্ট ভাষায় বলেছেন, “আপনাকে টাকার জন্য বিয়ে করতে হবে, শুধু ভালোবাসার জন্য নয়।” সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই তার এই বিতর্কিত ও বাস্তববাদী পরামর্শ রীতিমতো ভাইরাল। কেন তিনি এমন কথা বললেন, তার পেছনে দেখিয়েছেন বেশ কিছু জোরালো ও নির্মম বাস্তবতার কারণ।

বছরের পর বছর আদালতে অসংখ্য সংসার ভেঙে যাওয়া, ভালোবাসা ম্লান হওয়া এবং কেবল আর্থিক অনটনের কারণে মানুষের জীবন বিষিয়ে উঠতে দেখেছেন লেনা নগুয়েন। তিনি যুক্তি দেন, বিয়ে যতটা না মানসিক প্রতিশ্রুতি, তার চেয়েও বড় একটি আর্থিক ব্যবস্থা।

তার ভাষ্যে, “ভাবুন তো, আপনি ভালোবাসার টানে একজনকে বিয়ে করলেন। এরপর দেখলেন আপনাদের সন্তানদের মধ্যে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধু টাকার অভাবে তাদের ঠিকমতো ভরণপোষণ বা ভালো শিক্ষা দিতে পারছেন না। ডিভোর্স আইনজীবী হিসেবে আমি বাস্তব জীবনে এমন ঘটনা অসংখ্যবার ঘটতে দেখেছি। তাই দিনশেষে বিয়ে একটি বড় সামাজিক ও ব্যবসায়িক চুক্তি।”

বাস্তব জীবন কোনো রোমান্টিক সিনেমা বা কল্পকাহিনি নয়। লেনা বলেন, “আমরা ভালোবাসার জন্য বিয়ে করার বিষয়টিকে এমনভাবে রোমান্টিক করে তুলি যেন এটিই পৃথিবীর সবচেয়ে মহৎ সিদ্ধান্ত। সবাই বলে—নিজের মনকে অনুসরণ করো, অর্থ নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। 

এটা শুনতে দারুণ লাগলেও বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এই ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ে।” তিনি মনে করেন, বিয়ের আগে সঙ্গীর আর্থিক অবস্থাকে অবমূল্যায়ন করাই পরবর্তীতে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

আইনজীবী লেনা নগুয়েন সন্তানদের মনস্তত্ত্ব নিয়ে একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “আমি যখন এটা বলি মানুষ হয়তো অপছন্দ করে, কিন্তু শিশুরা আসলে অত্যন্ত বস্তুবাদী হয়। এর কারণ এই নয় যে তারা লোভী বা আদুরে, বরং তারা খুব ভালো পর্যবেক্ষণ করতে পারে। শিশুরা বাস্তব জগতে বাস করে।”

তিনি আরও যোগ করেন, “আপনার সন্তান যখন দেখবে তার সহপাঠীরা দামি স্টাডি ট্যুরে যাচ্ছে, গানের ক্লাস করছে, ভালো গৃহশিক্ষক রাখছে বা দেশ-বিদেশে ঘুরছে, অথচ সে পারছে না; তখন সে এটা ভেবে সান্ত্বনা পাবে না যে—তার বাবা-মা টাকার জন্য নয়, ভালোবাসার জন্য বিয়ে করেছিল! সন্তানরা সম্ভাবনা এবং সুযোগের মধ্যকার পার্থক্যটা খুব দ্রুত বুঝে ফেলে।”

আপনার সন্তান হয়তো পড়াশোনা, খেলাধুলা বা শিল্পকলায় অসাধারণ প্রতিভাবান। কিন্তু কেবল টাকার অভাবই যদি তার স্বপ্ন পূরণের পথে একমাত্র দেয়াল হয়ে দাঁড়ায়, তবে বাবা-মা হিসেবে এর চেয়ে নির্মম উপলব্ধি আর কিছুই হতে পারে না।

লেনার মতে, “সন্তান লালন-পালন করা শুধু আবেগীয় বিষয় নয়, এটি সম্পূর্ণ লজিস্টিক, কৌশলগত এবং অত্যন্ত ব্যয়বহুল। সম্পদ ছাড়া একজন মানুষের সুপ্ত প্রতিভা বা সম্ভাবনা হলো জ্বালানিবিহীন ফেরারি গাড়ির মতো—যা দেখতে সুন্দর ও শক্তিশালী হলেও কোথাও যেতে পারে না।”

লেনা নগুয়েনের এই বক্তব্যের মূল সুর অবশ্য এই নয় যে, আপনি ভালোবাসাকে পুরোপুরি বাদ দিয়ে কেবল টাকার পেছনে ছুটবেন। বরং তার মূল বার্তা হলো—সঙ্গী নির্বাচনের সময় ভালোবাসার পাশাপাশি অপরপক্ষের আর্থিক স্থিতিশীলতা ও সামঞ্জস্যের বিষয়টি সমানভাবে খতিয়ে দেখা উচিত। 

টাকা হয়তো পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারে না, তবে এটি জীবনকে অনেক বেশি সহজ ও নিরাপদ করে তোলে। তাই সন্তান নেওয়ার বা সংসার সাজানোর পরিকল্পনা করার সময় ‘টাকা কোনো ব্যাপার নয়’—এমন ভান করা রোমান্টিকতা নয়, বরং এক ধরণের নির্বুদ্ধিতা।

বিষয় : নজরবিডি সংবাদ লাইফস্টাইল, বিয়ে এবং সম্পর্ক, ধনী ব্যক্তিকে বিয়ে, লেনা নগুয়েন, ডিভোর্স আইনজীবী, সংসার ও অর্থ, সঙ্গী নির্বাচন, টাকা বনাম ভালোবাসা, পারিবারিক জীবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যে কারণে আপনার ধনী ব্যক্তিকে বিয়ে করা উচিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত