নজর বিডি
আপডেট : বুধবার, ১০ জুন ২০২৬

চিকিৎসা খাতের খবর

গোপালগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ শহরের মেডিকেল কলেজ রোড এলাকায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী।; ছবি: সংগৃহীত

বুধবার (১০ জুন ২০২৬) "চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮" এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেডিকেল কলেজ রোড এলাকায় অবস্থিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় বিধিমালার নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় মা ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অবহেলা চোখে পড়ে; ছবি: সংগৃহীত

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও অপসারণের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ও বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ শহরের মেডিকেল কলেজ রোড এলাকায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী।; ছবি: সংগৃহীত

বুধবার (১০ জুন ২০২৬) "চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮" এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেডিকেল কলেজ রোড এলাকায় অবস্থিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় বিধিমালার নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় মা ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অবহেলা চোখে পড়ে; ছবি: সংগৃহীত

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও অপসারণের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ও বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত