নজর বিডি

রাজশাহী হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের পরিবেশ ও সেবার মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে হোটেল-মোটেল মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় অংশগ্রহণকারী হোটেল-মোটেল মালিক ও প্রতিনিধিরা জানান, বর্তমানে তারা কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না। একই সঙ্গে তারা রাজশাহী মহানগরীর বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির হোটেল পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি হোটেল ও মোটেলে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই করে তথ্য সংরক্ষণ এবং বিদেশি অতিথিদের তথ্য যথাসময়ে পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।

ছবি: সংগৃহীত

এছাড়া হোটেল-মোটেলগুলোকে জুয়া, মাদক ও জনউপদ্রব সৃষ্টিকারী সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত রাখার আহ্বান জানান তিনি। এ সময় পুলিশ কমিশনার বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরএমপি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভায় রাজশাহী মহানগরীর নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করা হয়।

বিষয় : রাজশাহী হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজশাহী হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের পরিবেশ ও সেবার মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে হোটেল-মোটেল মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় অংশগ্রহণকারী হোটেল-মোটেল মালিক ও প্রতিনিধিরা জানান, বর্তমানে তারা কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না। একই সঙ্গে তারা রাজশাহী মহানগরীর বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির হোটেল পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি হোটেল ও মোটেলে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই করে তথ্য সংরক্ষণ এবং বিদেশি অতিথিদের তথ্য যথাসময়ে পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।

ছবি: সংগৃহীত

এছাড়া হোটেল-মোটেলগুলোকে জুয়া, মাদক ও জনউপদ্রব সৃষ্টিকারী সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত রাখার আহ্বান জানান তিনি। এ সময় পুলিশ কমিশনার বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরএমপি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভায় রাজশাহী মহানগরীর নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত