২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মানুযায়ী, মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেট প্রস্তাবে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন।
এরপর আজ বিকেলেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করবেন।
বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট উপস্থাপন এবং এটি দেশের ৫৫তম বাজেট।
বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে— বৈদেশিক উৎস (ঋণ ও অনুদান) ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস ১ লাখ ২৭ হাজার কোটি টাকা।ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র ও অন্যান্য খাত ১৫ হাজার কোটি টাকা।
নতুন এই অর্থবছরটি আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
বিষয় : নজরবিডি সংবাদ বাজেট ২০২৬-২৭, মন্ত্রিসভার বৈঠক, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদ, বাজেট ঘাটতি, বাংলাদেশের ৫৫তম বাজেট, রাজস্ব লক্ষ্যমাত্রা, Budget 2026-27, Cabinet Meeting, Finance Minister Amir Khasru Mahmud Chowdhury, Prime Minister Tarique Rahman, National Parliament, Budget Deficit, 55th Budget of Bangladesh, Revenue Target

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মানুযায়ী, মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেট প্রস্তাবে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন।
এরপর আজ বিকেলেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করবেন।
বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট উপস্থাপন এবং এটি দেশের ৫৫তম বাজেট।
বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে— বৈদেশিক উৎস (ঋণ ও অনুদান) ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস ১ লাখ ২৭ হাজার কোটি টাকা।ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র ও অন্যান্য খাত ১৫ হাজার কোটি টাকা।
নতুন এই অর্থবছরটি আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন