নজর বিডি

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে জেলা সমন্বয় কমিটির সভা

জেলা সমন্বয় কমিটির সভা

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গত বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রকৃত উপকারভোগী নির্বাচন, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং প্রকৃত সেবাগ্রহীতাদের কাছে কার্যক্রমের সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা দ্রুত মোকাবিলার উপায় নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ফ্যামিলি কার্ড কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শতভাগ সঠিক বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আহ্বান জানান।

পুলিশ সুপার গোপালগঞ্জ মো. হাবীবুল্লাহ

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ প্রদান করেন।

সভা শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু ও সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে জেলা সমন্বয় কমিটির সভা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত