নজর বিডি
আপডেট : শুক্রবার, ১২ জুন ২০২৬

টাইগারদের স্পিকারের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে দেওয়া এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য শুভকামনা জানান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে সফরকারী শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে টাইগাররা। এই দুর্দান্ত জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক সিরিজ নিজেদের পকেটে পুরে নিল স্বাগতিক বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ক্রিকেট দলের এই অভাবনীয় ও অবিস্মরণীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ও দুর্দান্ত ফর্ম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে এই প্রথম ওয়ানডে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশ ক্রিকেট দল।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়ানডে সিরিজ জয়, স্পিকারের অভিনন্দন, হাফিজ উদ্দিন আহমদ, ক্রিকেট ইতিহাস, বাংলাদেশ ক্রিকেট দল, Bangladesh vs Australia, ODI Series Win, Speaker Congratulations, Hafiz Uddin Ahmed, Cricket History, Bangladesh Cricket Team

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে দেওয়া এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য শুভকামনা জানান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে সফরকারী শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে টাইগাররা। এই দুর্দান্ত জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক সিরিজ নিজেদের পকেটে পুরে নিল স্বাগতিক বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ক্রিকেট দলের এই অভাবনীয় ও অবিস্মরণীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ও দুর্দান্ত ফর্ম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে এই প্রথম ওয়ানডে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশ ক্রিকেট দল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত