নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী, ৪ মাসের জেল

মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পকেটে করে গাঁজা পাচারের চেষ্টার সময় দবির মোল্যা নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে কারারক্ষীরা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

সাজাপ্রাপ্ত দবির মোল্যা মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

কারা সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, দবিরের স্ত্রী তন্বী মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাত্র দুই দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মাগুরা জেলা কারাগারে বন্দি হন। তবে কারাগারে থাকা অবস্থাতেও মাদক চোরাচালান সচল রাখতে তিনি স্বামী দবিরের মাধ্যমে ভেতরে গাঁজা নেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী দবির গাঁজা নিয়ে স্ত্রীর সাথে দেখা করতে আসেন।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মহিউদ্দিন হায়দার জানান, গত বৃহস্পতিবার দবির মোল্যা তার কারাবন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে জেলা কারাগারে আসেন। কারাগারের আরপি (RP) গেটে প্রবেশের সময় সেখানে দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তাকে নিয়মিত তল্লাশি করেন। তল্লাশিকালে দবিরের জিন্স প্যান্টের পকেট থেকে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম ওজনের একটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

কারাফটকে গাঁজাসহ যুবক আটকের বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সমস্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধ স্বীকার করায় দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের অভ্যন্তরে যেকোনো ধরনের মাদক বা অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ মাগুরা জেলা কারাগার, গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালত, মাদক পাচার, কারারক্ষী, মাগুরা সংবাদ, অপরাধ ও আদালত, মাগুরা সদর Magura District Jail, Arrested with Cannabis, Mobile Court, Drug Smuggling, Prison Guard, Magura News, Crime and Punishment, Magura Sadar

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী, ৪ মাসের জেল

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পকেটে করে গাঁজা পাচারের চেষ্টার সময় দবির মোল্যা নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে কারারক্ষীরা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

সাজাপ্রাপ্ত দবির মোল্যা মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

কারা সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, দবিরের স্ত্রী তন্বী মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাত্র দুই দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মাগুরা জেলা কারাগারে বন্দি হন। তবে কারাগারে থাকা অবস্থাতেও মাদক চোরাচালান সচল রাখতে তিনি স্বামী দবিরের মাধ্যমে ভেতরে গাঁজা নেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী দবির গাঁজা নিয়ে স্ত্রীর সাথে দেখা করতে আসেন।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মহিউদ্দিন হায়দার জানান, গত বৃহস্পতিবার দবির মোল্যা তার কারাবন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে জেলা কারাগারে আসেন। কারাগারের আরপি (RP) গেটে প্রবেশের সময় সেখানে দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তাকে নিয়মিত তল্লাশি করেন। তল্লাশিকালে দবিরের জিন্স প্যান্টের পকেট থেকে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম ওজনের একটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

কারাফটকে গাঁজাসহ যুবক আটকের বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সমস্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধ স্বীকার করায় দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের অভ্যন্তরে যেকোনো ধরনের মাদক বা অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত