নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

ভারতীয় হাইকমিশনার

অচিরেই টুরিস্ট ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে

দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন বৃদ্ধির লক্ষ্যে অচিরেই বন্ধ থাকা পর্যটক (টুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হবে বলে সুসংবাদ দিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ১১টার দিকে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে তিনি বেনাপোল স্থলবন্দরে পৌঁছান এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে এই সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র সৃষ্টি হবে।"

এ সময় তাঁর সহধর্মিণী সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ভারতের বনগাঁ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পা রাখতেই তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। বেনাপোল চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করেন।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এই আগমন এবং টুরিস্ট ভিসা চালুর ইঙ্গিত দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

বিষয় : নজরবিডি সংবাদ ভারতীয় হাইকমিশনার, দীনেশ ত্রিবেদী, টুরিস্ট ভিসা ২০২৬, বেনাপোল চেকপোস্ট, বাংলাদেশ-ভারত সম্পর্ক, যশোর সংবাদ, শামিম হোসেন Indian High Commissioner, Dinesh Trivedi, Indian Tourist Visa, Benapole Land Port, Bangladesh-India Relations, Jessore News, Border Crossing

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অচিরেই টুরিস্ট ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন বৃদ্ধির লক্ষ্যে অচিরেই বন্ধ থাকা পর্যটক (টুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হবে বলে সুসংবাদ দিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ১১টার দিকে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে তিনি বেনাপোল স্থলবন্দরে পৌঁছান এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে এই সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র সৃষ্টি হবে।"

এ সময় তাঁর সহধর্মিণী সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ভারতের বনগাঁ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পা রাখতেই তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। বেনাপোল চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করেন।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এই আগমন এবং টুরিস্ট ভিসা চালুর ইঙ্গিত দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত