রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ অবস্থায় সেখানে চিকিৎসাধীন ও সেখান থেকে রেফার্ড করা রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার সরকারি ৬টি বড় হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এই নির্দেশনা ঢাকার ৬টি হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। হাসপাতালগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
এর আগে, ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।
লাইসেন্স বাতিলের আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলাকে এই মর্মান্তিক মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ আদ্-দ্বীন হাসপাতাল, লাইসেন্স বাতিল, নবজাতকের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেডিকেল, শিশু হাসপাতাল, মগবাজার আদ্-দ্বীন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জরুরি চিকিৎসা, ডা. মঈনুল আহসান Ad-din Hospital, License cancelled, Newborn death case, Directorate General of Health Services, DGHS Bangladesh, Dhaka Medical College, Ad-din Womens Medical College, Health news Dhaka

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ অবস্থায় সেখানে চিকিৎসাধীন ও সেখান থেকে রেফার্ড করা রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার সরকারি ৬টি বড় হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এই নির্দেশনা ঢাকার ৬টি হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। হাসপাতালগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
এর আগে, ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।
লাইসেন্স বাতিলের আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলাকে এই মর্মান্তিক মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন